শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

দুই বাংলাদেশিকে গাড়িচাপায় ব্যবসায়ীপুত্রের ১২ দিনের রিমান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের দুই জন নাগরিক গাড়ির ধাক্কায় নিহত হওয়ার ঘটনায় ধৃত কলকাতার নামি রেস্তরাঁর মালিকের ছেলে আরসালান পারভেজকে ১২ দিনের পুলিশ রিমান্ড দিয়েছেন আদালত।

আজ রোববার (১৮ আগস্ট) দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে কলকাতার একটি কোর্টের তোলা হয় আরসালানকে। তার বিরুদ্ধে জামিন অযোগ্যধারায় মামলা করে কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রের খবর, আরসালান পারভেজ ওইদিন রাতে শেক্সপিয়ার সরণি দুর্ঘটনার আগে আরো দুই জায়গায় সিগনাল ভেঙেছিলেন।

শুধু তাই নয়, তার গাড়ির গতি বেগও কলকাতার চলা সর্বোচ্চ গতিবেগের আইন ভেঙেছিল। তার গাড়ির গতি ছিল ঘণ্টায় নব্বই কিলোমিটার। যেখানে ওই রাস্তায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতি বেগ বেধে দেওয়া রয়েছে।

গত শুক্রবার স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিট নাগাদ শেক্সপিয়ার সরণির একটি ক্রসিংয়ের দ্রুতগামী জাগুয়ার গাড়িটি বা দিক থেকে আসা একটি মার্সিডিজ বেঞ্জ গাড়িকে ধাক্কা মারে। মার্সিডিজ গাড়িটিতে এত জোরে ধাক্কা মারা হয় সেটি ছিটকে গিয়ে রাস্তার ওপর ট্রাফিক গার্ড কিয়স্ককে আঘাত করে এবং সেটি ভেঙে পড়ে।

কিয়স্কের পেছনে বৃষ্টির কারণে দাঁড়িয়ে ছিলেন কাজি মাইনুল আলাম এবং ফারহানা ইসলাম তানিয়া সহ আরো একজন বাংলাদেশি নাগরিক। মাইনুল ও তানিয়া ঘটনাস্থলেই মারা যান।

আহত হন বাকি একজন। এদিকে রোববার সকালে নিহত মাইনুল ও তানিয়ার মরদেহ বাংলাদেশে তার স্বজনদের কাছে তুলে দেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ