সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

বিএনপি চামড়া কিনে ফেলে দিয়েছে: শিল্পমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের ৩০ ট্রাক কুরবানির পশুর চামড়া বিএনপি কিনে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন।

রোববার (১৮ আগস্ট) চামড়া সঙ্কট সমাধান বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ১০ হাজারের মতো কুরবানি পশুর চামড়া নষ্ট হয়ে থাকতে পারে। যা নগণ্য ব্যাপার। ট্যানারির মালিকেরা চামড়া কেনা শুরু করেছেন। চামড়ার দেনা-পাওনা বিষয়ে আগামী ২২ আগস্ট এফবিসিসিআইয়ের উদ্যোগে সভা করে ব্যবস্থা নেয়া হবে।

চামড়া রপ্তানির বিষয়ে জানতে চাইলে নূরুল মজিদ বলেন, এটা অবস্থা বুঝে, ব্যবস্থা নেওয়া হবে। চামড়া শিল্পে আপাতত কোনো সমস্যা নেই।

-এএ