বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ডেঙ্গুতে মসজিদের খাদেমের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরে এক মসজিদের খাদেমের নাম নতুন করে যুক্ত হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতদের তালিকায়।

আজ সোমবার সকাল ৭টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সকাল সাড়ে ১০টার দিকে মারা যান সদর উপজেলার গোলডাঙ্গীচর এলাকার শেখ শফিউদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৩৫)। তিনি জেলা শহরের পূর্বখাবাসপুর মসজিদের খাদেম ছিলেন।

অন্যদিকে, ডেঙ্গু জ্বরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান (৪০)। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন।

এ নিয়ে ডেঙ্গুতে খুলনায় মোট পাঁচজনের মৃত্যু হলো। খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, মিজানুর গত বৃহস্পতিবার তাদের হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।

সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ২০ জন নতুন ডেঙ্গু রোগী খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর জেলায় চিকিৎসা নিচ্ছেন ৬৯ জন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কামদা প্রসাদ সাহা বলেন, ডেঙ্গুতে আক্রান্ত দেলোয়ার হোসেনকে রবিবার সদর হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ফরিদপুর মেডিকেলে এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত ছয় রোগীর মৃত্যু হলো। দেলোয়ারের বাবা শফিউদ্দিন বলেন, তার ছেলে ডেঙ্গুতে আক্রান্ত হলে প্রথমে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রবিবার রাতে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলায় চিকিৎসাধীন আছেন ৩৪৬ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ