শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মাজারের টাকা আত্মসাতে ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার মহাস্থান মাজারের সাড়ে ৮৪ লাখ টাকারও বেশি আত্মসাতের অভিযোগে জোবায়েনুর রহমানসহ তিন জনের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেছে দুদক। অভিযুক্ত যোবায়েনুর রুপালী ব্যাংক মহাস্থান শাখার ব্যবস্থাপক।

আজ সোমবার সকালে দুদক সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন বগুড়া কার্যালয়ের সহকারি পরিচালক রবীন্দ্রনাথ চাকী।

এজহারে বলা হয়, মাজার কমিটির অনুমতি ছাড়াই ব্যবসায়ী জাহেদুর রহমানের একাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তর করে রুপালী ব্যাংক মহাস্থান শাখার ব্যবস্থাপক।

একইভাবে গত বছর জানুয়ারিতেও জোবায়েনুর রহমান ও ব্যবসায়ী ফজলুল রহমান মন্টু আত্মসাৎ করেন ৩৫ লাখ ৬০ হাজার টাকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ