বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

সব প্রাথমিক বিদ্যালয়ের শিশুকে খাবার দেয়ার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম; দেশের ৬৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৪০ লাখ শিশুকে খাবার দেয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এছাড়াও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষা নীতিমালা-২০১৯ এর খসড়াসহ সাতটি নীতিমালার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দুই মাস পর নতুন সরকারের ১৩তম মন্ত্রিসভার বৈঠক চলে প্রায় সাড়ে ৩ ঘণ্টা। বৈঠকের শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়কমন্ত্রী ইয়াফেস ওসমানের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়মিত বৈঠকে সাতটি নীতির খসড়া অনুমোদন দেয়া হয়। এরমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার অন্তর্ভুক্ত করে জাতীয় স্কুল মিল নীতি ২০১৯ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে সারাদেশের ৬৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৪০ লাখ শিশুকে খাবার দেয়া হবে।

বৈঠকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষা নীতিমালা ২০১৯ এর খসড়া অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, এতে প্রতিবন্ধীদের শিক্ষা নিয়ে বাণিজ্য বন্ধের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য কার্যকরী শিক্ষা দেয়া সম্ভব হবে।

এছাড়া চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, মোংলা বন্দর কর্তৃপক্ষ আইন, বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি গঠনের অনুমোদন দেয়া হয় মন্ত্রিসভায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ