সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

কাশ্মীর ইস্যু ও চামড়া শিল্পের বিপর্যয়ে বিক্ষোভ করবে বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, একটি গোষ্ঠী সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমিয়ে বেহাল দশা করেছে। যার কারণে অনেক স্থানে প্রচুর পরিমান চামড়া নষ্ট হয়েছে।

দেশ স্বাধীন হওয়ার পর কোনো সময় এ ধরণের পরিস্থিতি সৃষ্টি হয়নি। এ শিল্পের এমন বিপর্যয়ে দেশের মানুষ চরমভাবে হতাশ হয়েছে। এতিম ও গরীবদের হক নষ্ট করা হয়েছে। সরকার এর দায় কোনো ভাবেই এড়াতে পারে না।

এবার চামড়ার মূল্য নিয়ে যে ঘটনা ঘটেছে তা উদঘাটন করে ভবিষ্যতে এ শিল্প যাতে ধ্বংস না হয় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং চামড়া শিল্প ধ্বংসের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়ার দাবী করেন। তিনি আরো বলেন, কাশ্মীরে ভয়াবহ হত্যা ও নির্যাতন চালানো হচ্ছে।

একজন মানুষ হিসেবে আমরা তা মেনে নিতে পারি না। দেশের মানুষের প্রত্যাশা সরকার এবিষয়ে কুটনৈতিক প্রতিবাদ জানাবে। তিনি গতকাল বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকাস্থ কেন্দ্রীয় নির্বাহী সদস্যদের বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্নমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা কোরবান আলী, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মুমিন প্রমুখ।

সভায় কাশ্মীরে মুসলিম হত্যা বন্ধ ও তাদের স্বায়ত্তশাসন পুর্নবহালের দাবীতে আগামী ২৭ আগস্ট’১৯ মঙ্গলবার বাদ আসর বায়তুল মোকাররম উত্তর গেটে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত হয়।

-এটি