সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আহতদেরকে চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার কুরছাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে কুমিল্লা অভিমুখী একটি মাইক্রোবাসকে একটি যানবাহন চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই মাইক্রোবাসচালকসহ দুজন নিহত হন। এ সময় আহত হন আরও তিনজন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম যুগান্তরকে জানান, নিহতদের লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে এবং আহতদের চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

-এএ