শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

গাজীপুরে আগুনে পুড়ে গেছে ৫টি ঝুটের গুদাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের কোনাবাড়ীর দেওলিয়াবাড়ি এলাকায় আগুনে পুড়ে গেছে ৫টি ঝুটের গুদামের মালামাল।

সোমবার সন্ধ্যার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি।

জানা যায়, সোমবার সন্ধ্যায় দেওয়ালিয়াবাড়ি এলাকায় করিম স্পিনিং মিলের পাশে নিজাম উদ্দিনের টিনশেডের একটি ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের জসিম উদ্দিন, দেলোয়ার হোসেন ও সেলিম মিয়ারসহ ৮/১০টি গুদামে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝুটের গুদামে আগুন লাগে। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনা স্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ