আওয়ার ইসলাম: শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানী গতমাসে করাচী বায়তুল মোকাররম মসজিদে জুমার পূর্বে বয়ানে হজ ফরজ হওয়ার পর প্রথম বছরেই আদায় করার উপর গুরুত্ব আরোপ করে বলেন, যারা প্রতিবছর নফল হজ করেন, বেশি সওয়াবের আশা থাকলে প্রতিবছর নফল হজ না করে টাকাটা গরিবদের দান করেন।
তিনি আরো বলেন, অনেকে হজ ফরজ হওয়ার পর বিভিন্ন টাল বাহানা করেন। মেয়ের বিয়ে দিয়ে যাব। বাড়ি করে যাব এভাবে বিভিন্ন অজুহাতে দেড়ি করা হয়। কিন্তু মেয়ের বিয়ের আগ পর্যন্ত আপনি জীবিত থাকবেন, বাড়ি করার আগ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন এর নিশ্চয়তা আপনাকে কে দেবে?
অনেকে মনে করে হজ তো বয়স্ক লোকদের কাজ। অনেকে অপেক্ষায় থাকে, বয়স পড়ে এলে হজ্বে যাবে। তারপর ভালো হয়ে চলবে। এই চিন্তা একবারে ভুল। মৃত্যু থেকে মানুষ কিভাবে নিশ্চিন্ত হতে পারে? আসল কথা, হজ জওয়ান লোকদের ইবাদত। হজ্বের প্রতিটি কাজ অনেক কষ্টের কাজ। যদি বয়স পড়ে যায়, তাহলে হজ্বের কাজগুলো সুন্দরভাবে করা যায় না।
আমাদের অভিজ্ঞতা, আরও বহু মানুষের অভিজ্ঞতা হল, হজের ক্ষেত্রে অর্থ খরচ করে কেউ অভাবে পড়েনি। হজ করার কারণে কেউ দারিদ্র্যের শিকার হয় না।
বয়ানে হযরত নফল হজ্বের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বনের উপর উৎসাহিত করেন। হযরত বলেন, হজ্ব জীবনে একবার ফরজ হয়। এ ফরজ আদায়ের পর দ্বিতীয়বার হজ্ব করা ফরজ থাকে না, নফল হয়ে যায়।
তাই প্রত্যেক বছর হজ্বে যাওয়ার উপর কোনো বাধ্যবাধকতা নেই। বরং প্রত্যেক বছর গেলে যেহেতু ভিড় বেশী হয় এবং এতে অন্য আরও যারা জীবনের প্রথমবার হজ্বে যাচ্ছেন তাদের কষ্ট হয়, তাদের কষ্ট লাঘবের নিয়তে কেউ যদি প্রত্যেক বছর হজ্ব করা থেকে বিরত থাকে তাহলে ইনশাআল্লাহ আরও বেশী সওয়াব পাওয়া যাবে।
তাছাড়া যে সকল মুসলিম বিত্তশালী এমন দেশে বসবাস করেন যেখানে মানুষ অর্থের অভাবে কষ্ট করে। ঠিকমত খেতে পায় না। চিকিৎসা পায় না। লক্ষ লক্ষ লোক বেকার পড়ে থাকে।
সে সকল দেশের বিত্তশালীদের জন্যে প্রতি বছর নফল হজ্বের চেয়ে বেশী সওয়াবের কাজ মানুষকে সহযোগিতা করা। গৃহহীনদের ঘরের ব্যবস্থা করা। ক্ষুধার্তদের খাবারের ব্যবস্থা করা। বেকারদের কাজের ব্যবস্থা করা। গরীবদের উপকার হয় এমন কাজ করা।
হযরত তার বয়ানে à¦