সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

কংগ্রেস নেতা পি চিদাম্বরম গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতির মামলায় ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা পি. চিদাম্বরমকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বুধবার রাতে তাকে দিল্লীর নিজ বাসা থেকে গ্রেফতার করে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।

জানা যায়, সিবিআই ও পুলিশের প্রায় ৩০ জনের একটি দল নয়াদিল্লীতে পি চিদাম্বরমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এর আগে মঙ্গলবার সিবিআই ও আইন প্রয়োগকারী সংস্থা সাবেক এই মন্ত্রীর বাড়ির সামনে তাকে আত্মসমর্পণের নোটিশ দেয়।

তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই দাবি করে গ্রেফতারের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিদাম্বরম বলেন, আমি কোনো অপরাধে অভিযুক্ত নই। এফআইআরে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলে নিজ বাসভবনের যাওয়ার পর সেখানে পৌঁছান সিবিআই কর্মকর্তারা। বাসভবনে কয়েক ঘণ্টাব্যাপী নানা নাটকীয়তার পর চিদাম্বরমকে গ্রেফতার করা হয়।

-এএ