সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

জান্নাতুল মুয়াল্লা: মক্কার প্রাচীনতম কবরস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী
মক্কা থেকে

জান্নাতুল মুয়াল্লা। সৌদি আরবের পবিত্র মক্কায় অবস্থিত একটি বিখ্যাত কবরস্থান। এটি ইসলাম পূর্ব যুগে স্থাপিত একটি প্রাচীন কবরস্থান। মুয়াল্লা শব্দের অর্থ হচ্ছে উঁচু। এই কবরস্থানটি পবিত্র মক্কার উঁচুদিকে অবস্থিত বলে একে মুয়াল্লা বলা হয়। এটি মসজিদুল হারামের অল্প দূরে অবস্থিত। মসজিদুল হারামের মারওয়া গেট সংলগ্ন পাহাড় থেকে বের হয়ে যে সড়কটি মিনার দিকে গেছে সে সড়কের বাম পাশে এটি অবস্থিত। জান্নাতুল মুয়াল্লার প্রবেশপথ মারওয়া গেট থেকে প্রায় ১ কি.মি. দূরে অবস্থিত।

মুয়াল্লা কবরস্থানের ওপর দিয়ে বর্তমানে হুজন ওভার ব্রিজ তৈরি করাতে বাহ্যিকভাবে কবরস্থানটি দু’ভাগে বিভক্ত দেখা যায়। অবশ্য ওভারব্রিজের নিচ দিয়ে দু’দিকে পারাপারের ব্যবস্থা আছে। ওভারব্রিজের ওপর থেকে হজরত খাদিজা রা.-এর কবর স্পষ্টভাবে দেখা যায়। এই দর্শনীয় স্থানটি যেহেতু হারাম থেকে খুবই কাছে সেহেতু স্থানটিতে ভিড় একটু বেশি হয়।

মক্কা সম্পর্কে আরও জানতে ক্লিক করুন 

গত মঙ্গলবার (২০ আগস্ট) কবরস্থানে গিয়ে দেখা যায়, হাজি সাহেবগণ কবরস্থানটি ঘুরে ঘুরে দেখছেন। প্রবেশমুখ পার হলেই অপেক্ষা করার জায়গা আছে। এখানে দর্শনার্থীদের পান করার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা আছে। নারীদের কবরস্থানে প্রবেশ নিষেধ, তাই কবরস্থানের ফটকের বাইরে অনেক নারীকেই বসে দোয়া করতে দেখা গেছে।

হিজরতের পূর্বে মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনেক আত্মীয়কে এখানে দাফন করা হয়েছে। বিখ্যাত কবরগুলোর উপর বিভিন্ন সময় গম্বুজ ও স্থাপনা নির্মিত হয়েছিল। পরবর্তীতে সৌদি আরবের সরকার তা ধ্বংস করে দেয়। এখন এখানে কোনো কবর বাঁধানো নেই, কবরে কোন নামফলকও নেই।

এখানে সমাহিত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তিগণের মধ্যে রয়েছেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা এবং হজরত আলি রা.-এর পিতা আবু তালিব ইবনে আবদুল মুত্তালিব, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রপ্রপিতামহ আবদে মানাফ, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রপিতামহ হাশিম ইবনে আবদে মানাফ, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাদা আবদুল মুত্তালিব, রাসুল সাল্লাল্লাহু আলাইà¦