শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

দুর্নীতির অভিযোগে হাইকোর্টের ৩ বিচারপতিকে সাময়িক অব্যাহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতির অভিযোগ ওঠায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে দায়িত্ব পালন থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

তিন বিচারপতি হলেন— বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি এ কে এম জহুরুল হক।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের কয়েকটি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এদিকে, সুপ্রিম কোর্টের নিয়মিত কার্যতালিকায় অন্য বিচারপতিদের নাম ও বেঞ্চ নম্বর উল্লেখ থাকলেও বৃহস্পতিবার এই তিন বিচারপতির কোনো নাম কার্যতালিকায় রাখা হয়নি।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, তিন বিচারপতির সাময়িক অব্যাহতির বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এটি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর এখতিয়ার।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মুহা. জাকির হোসেন বলেন, তিন বিচারপতিকে আপাতত বিচারকাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কিছু বিষয়ে তদন্ত চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ