শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

কাশ্মীরিদের পক্ষে বিশ্ববাসীকে আওয়াজ তোলার আহ্বান ইমরান খানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিরীহ ও নির্দোষ কাশ্মীরিদের পক্ষে বিশ্ববাসীকে আওয়াজ তোলার আহবান জানিয়েছেন।  ইমরান খান বলেন, কাশ্মীরে চলমান ভারতীয় বর্বরতার হিসাব নিকাশ চাওয়া বিশ্বসম্প্রদায়ের কর্তব্য।

বৃহস্পতিবার এই খবর দিয়েছে পাকিস্তান ভিত্তিক উর্দু গণমাধ্যম ডেইলি পাকিস্তান। তবে কোথায়, কখন ইমরান খান এ কথা বলেছেন তা উল্লেখ করেনি পাক-গণমাধ্যমটি।

ইমরান বলেছেন, কাশ্মীর সকল মৌলিক অধিকার এবং স্বাধীনতা থেকে বঞ্চিত। ভারত সরকার জম্মু ও কাশ্মীরের উপর অবৈধ নিয়ন্ত্রণ চালাচ্ছে। কাশ্মীরিদের থেকে ইবাদতের অধিকার পর্যন্ত হরণ করেছে ভারত সরকার। ঈদুল আযহার নামাজ পড়ারও অনুমতি দেয়া হয়নি তাদেরকে।

পাক প্রধানমন্ত্রী  বলেন,বিশ্বে ধর্ম ও বিশ্বাসের ভিত্তিতেই আজ মানুষের উপর সহিংসতা। বিশ্ববাসীর উচিত কাশ্মীরি গণহত্যার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ