শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।

শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মহেরার ডুবাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনা জেলার আটঘরিয়া উপজেলার আব্দুর রাজ্জাক ও আব্দুল কাদের। তারা সর্ম্পকে চাচা-ভাতিজা বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট বিকাশ জানান, একই পরিবারে লোকজন পাবনা থেকে মাইক্রোবাসযোগে ঢাকায় যাচ্ছিল। এ সময় মহেড়ার ডুবাইল এলাকায় মাইক্রোবাসটি দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে করে মাইক্রোবাসের ড্রাইভারসহ ছয় জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

গোড়াই হাইওয়ে পুলিশের এসআই মতিয়ার রহমান বলেন, নিহতদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আহত তিন জন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ