শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ফ্রান্সে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ১, আহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বহুতল হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত এক জনের মৃত্যু এবং দমকলকর্মীসহ ৮ জন মারাত্মকভাবে আহত হয়েছেন।

গত বুধবার মধ্যরাতে প্যারিসের উপকণ্ঠে ক্রিটেইল এলাকার হেঁরি মোদো হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে ইতোমধ্যে তদন্তে নেমেছে সংশ্লিষ্টরা।

১০ তলা এ ভবনটিতে হাসপাতালের কিছু সংখ্যক ষ্টাফ থাকতেন। ভবনের একটি ফ্লাট থেকে আগুণের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফ্রান্সের দমকলবাহিনীর প্রায় ১০০ কর্মীর প্রচেষ্টায় স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এ অগ্নিকাণ্ডে হাসপাতালের মূল ভবন বা সেবার কোন ব্যাঘাত ঘটেনি।

প্যারিসের সরকারি হাসপাতালের প্রধান মার্টিন হির্চ এক টুইট বার্তায় বলেন, হেঁরি মোদো হাসপাতাল কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকল কর্মীদের প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে।

প্যারিসের ফায়ার বিভাগের মুখপাত্র গুইলুম ফ্রেস জানিয়েছেন, বুধবার গভীর রাতে হাসপাতালের আবাসিক ব্লকের একটি ফ্ল্যাটের অভ্যন্তরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ