শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

রোহিঙ্গা ইস্যুতে সরকারের কূটনৈতিক ব্যর্থতা নেই: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে সরকারের কোনও কূটনৈতিক ব্যর্থতা নেই​।

শুক্রবার (২৩ আগস্ট) রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোয় সরকারের কোনও কূটনৈতিক ব্যর্থতা নেই। মিয়ানমারের ওপর বহির্বিশ্বের চাপ বাড়ছে। একদিন না একদিন সফল হবে। দেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধী দল বিএনপি।

তিনি আরও বলেন, এই মুক্তিযুদ্ধের দেশে বিএনপি নামক সাম্প্রদায়িক দলের পরিণতি ক্রমসংকোচন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধীদলের নাম হচ্ছে বিএনপি। চাপ আগের চেয়ে কমেনি বরং বাড়ছে এটাই কূটনৈতিক সফলতা। মিয়ানমারের উপর চাপ বেড়েই চলছে কাজেই এখানে আমাদের কূটনৈতিক ব্যর্থতা নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ