শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঈদুল আজহার ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮৫: নিসচা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবারের ঈদুল আজহার ছুটিতে নয় দিনে ১৩৫টি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।

আজ শনিবার সংগঠনটির তৈরি করা প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ১০ থেকে ১৮ আগস্টের মধ্যে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।

জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নিচার ভারপ্রাপ্ত মহাপরিচালক লিটন এরশাদ জানান, এসব দুর্ঘটনায় কমপক্ষে ৩৫৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনাগুলোর জন্য তিনি দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, দ্রুতগতি ও ওভারটেক করা প্রবণতা, ফিটনেসবিহীন যানবাহন ও সড়কের খারাপ অবস্থাকে দায়ী করেন।

‘সড়কপথে যাত্রা ছিল কষ্টের। বিশেষ করে উত্তরাঞ্চলের যাত্রীদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে,’ যোগ করেন তিনি।

নিসচার তথ্যে দেখা যায় যে ট্রেনের সূচিতে বিপর্যয়, অবৈধভাবে টিকিট বিক্রি ও শুরুতে অনলাইনে টিকিট বিক্রি ব্যবস্থায় সমস্যা দেখা দেয়ায় রেলপথে ভোগান্তি বৃদ্ধি পায়। তবে, নৌপথে যাত্রায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ