শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

চট্টগ্রামে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৪টি ঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে চারটি বসতঘর পুড়ে গেছে।

শুক্রবার (২৩ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার রায়পুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্ট্রোল রুম অপারেটর শাহিদুল ইসলাম জানান, রায়পুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে চারটি সেমিপাকা বসতঘর পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সাড়ে তিন লাখ টাকা। এ ছাড়া ফায়ার সার্ভিসকর্মীরা প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে বলেও জানান শাহিদুল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ