সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

পাবনায় ঝাড়ফুঁক দেয়া গুড় খেয়ে ইমামের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনার সুজানগরে ঝাড়ফুঁক দেয়া গুড় খেয়ে হাফেজ মো.আব্দুর রাজ্জাক নামে এক ইমামের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তিনি আল এহসান একাডেমির শিক্ষক এবং বনগ্রাম মসজিদের ইমাম। তিনি উপজেলার দুলাই ইউপির চরগোবিন্দপুর গ্রামের মৃত ছগির প্রামাণিকের ছেলে।

আজ শনিবার ভোরে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রকি বলেন, শুক্রবার রাতে ডায়রিয়া ও বমি হওয়ায় আব্দুর রাজ্জাক হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার ভোরে তার মৃত্যু হয়।

আব্দুর রাজ্জাকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে দাবি করে সুজানগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তার ভাই আব্দুল মমিন প্রামাণিক।

আব্দুল মমিন জানান, আব্দুর রাজ্জাক স্ত্রী সাথী খাতুনকে নিয়ে নিউগির বনগ্রাম গ্রামের মোহাম্মদ আলী মদনার বাড়িতে ভাড়া থাকতেন। তার বাসার মালিক মোহাম্মদ আলী মদনার ছেলে মামুনের বাড়ি থেকে তিন লাখ টাকা চুরি হয়।

এ চুরির ঘটনায় স্ত্রী সাথী খাতুন জড়িত বলে অভিযোগ করেন মামুন। এ নিয়ে আব্দুর রাজ্জাক ও তার স্ত্রীর ওপর মানসিক চাপ প্রয়োগ করতে থাকেন।

গতকাল শুক্রবার দুপুরে মামুন একজন কবিরাজ নিয়ে আসে। ওই কবিরাজ গুড় ঝাড়ফুঁক দিয়ে আব্দুর রাজ্জাককে খাওয়ায়। এর পরই মসজিদে আসর ও মাগরিব নামাজ আদায় করার পর বমি ও পাতলা পায়খানা হলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।

এ অবস্থায় তাকে শুক্রবার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শনিবার ভোরে আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়।

এ বিষয়ে মামুন বলেন, তার টাকা হারিয়ে যাওয়ার পর একসঙ্গে কবিরাজের ঝাড়ফুঁক দেয়া গুড় ১৬ জন খেয়েছে, তাদের কোনো সমস্যা হয়নি।

সুজানগর থানা ওসি শরিফুল আলম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই আব্দুর রাজ্জাকের মৃত্যুর কারণ জানা যাবে।

-এটি