সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

ব্যালটের ব্যবহার থাকছে না আগামী নির্বাচনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারাদেশে সব নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করতে থানা ও জেলা পর্যায়ে স্থায়ী ভাবে মজুদ করা হচ্ছে ইভিএম। ফলে আগামীতে থাকছে না ব্যালটের ব্যবহার।

সূত্র মতে, বিএনপিসহ আধিকাংশ রাজনৈতিক দল ইসির সঙ্গে সংলাপে ইভিএমের বিরোধিতা করলেও তা আমলে নেয়নি ইসি। আগামী সংসদ নির্বাচনসহ সব নির্বাচনের সব কেন্দ্রে ব্যালটের পরিবর্তে ইভিএম ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন।

এ কারণে দেশের নির্বাচনগুলোতে বর্তমানে যে ব্যালট পেপার ব্যবহার হয়, তা আর ব্যবহার করা হবে না। প্রতিবেশী দেশ ভারতের মতো বাংলাদেশের সব নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে।

ইসিতে অনুষ্ঠিত জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ কমিটির সভার কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা যায়। ইলেকট্রনিক ভোটিং মেশিন রক্ষণাবেক্ষণের জন্য গঠিত চারটি কমিটির সুপারিশ থেকে সাতটি সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তগুলো হলো ১. ইভিএমগুলো মাঠপর্যায়ে সব উপজেলা জেলা নির্বাচন অফিসে মজুত রাখা হবে। যাতে সব নির্বাচনে এসব ইভিএম ব্যবহার করা যায়। ২. মাঠপর্যায়ের অফিসগুলোতে অপ্রয়োজনীয় নির্বাচনি কাগজপত্রসহ সব কাগজ অপসারণ করতে হবে।

প্রয়োজনে একটি নতুন প্রকল্প হাতে নিতে হবে। ৩. বিএমটিএফ থেকে র‌্যাক সংগ্রহ করে এবং দৈনিক ভাতার ভিত্তিতে জনবল নিয়োগ করে ইভিএমগুলোকে নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে হবে।

৪. দৈনিক ভাতার ভিত্তিতে জনবল নিয়োগের জন্য ইসি সচিবকে প্রস্তাব দিতে হবে। ৫. ইভিএমগুলোকে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য নতুন প্রকল্প নিতে হবে।

৬. ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ কেন্দ্রে ইভিএমের কারিগরি জ্ঞানসম্পন্ন দুইজন করে সদস্য এবং প্রতি ৫ কেন্দ্রের জন্য ইভিএমের জন্য অধিক কারিগরি জ্ঞানসম্পন্ন একজন সদস্য ভোটগ্রহণ কার্যক্রমে সহায়তা করবে।

৭. ইভিএম সংরক্ষণ ও পরিচালনার জন্য স্কুল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে।

এর আগে ইসির ৪৭তম কমিশন বৈঠকে, সংসদ, সিটি করপোরেশন ও উপজেলা পৌরসভা ও ইউপি বিধিমালায় ইভিএম যুক্ত করা হয়। আগামী পৌরসভা নির্বাচনে সারা দেশে সব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে।

প্রায় ৩০০ পৌরসভার সব কয়টিতে ইভিএম ব্যবহার করা হবে। এরপর ঢাকা ও চট্