শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাহুলের সফরে সদুদ্দেশ্য ছিল না : কাশ্মীরের গভর্নর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে কাশ্মীর পরিস্থিতি দেখার জন্য সেখানে আমন্ত্রণ জানিয়েছিলেন গভর্নর সত্যপাল মালিক। অথচ স্থানীয় প্রশাসনের বাঁধায় আজ শনিবার রাহুলের নেতৃত্বে বিরোধীদের একটি প্রতিনিধি দলকে শ্রীনগর বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে। এরপর কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিক বলেছেন, রাহুলের সফরে সদুদ্দেশ্য ছিল না। তিনি কাশ্মীর ইস্যুতে রাজনীতি করতে চেয়েছেন।

স্থানীয় গণমাধ্যম এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে সত্যপাল মালিক করেছেন, আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম ঠিক। তবে তার আগমণের পেছনে সদুদ্দেশ্য ছিল না, তিনি কাশ্মীর ইস্যুতে রাজনীতি করতে চেয়েছেন। রাজনৈতিক দলগুলোর এই মুহূর্তে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়া উচিত।

চলতি মাসের শুরুতে ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরের স্বায়ত্বশাসন কেড়ে নেয়া হয়। জারি করা হয় কেন্দ্রের শাসন। এই নিয়ে কংগ্রেস নেতারা যখন সমালোচনায় মুখর ছিলেন তখনই কাশ্মীর সফরে তাকে আমন্ত্রণ জানান সত্যপাল।

তবে এখন তাকে কাশ্মীরে কোনো প্রয়েজন নেই বলে জানান গভর্নর। তিনি বলেন, এখন এখানে তার (রাহুল) কোনো প্রয়োজন নেই। যখন তার সহকর্মীরা পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন তখন প্রয়োজন ছিল। কাশ্মীর ইস্যুতে দিল্লিতে মিথ্যাচারের পর এবার একই কাজ করতে এখানে এসেছিলেন তিনি। এটা ভালো নয়।

উল্লেখ্য, কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীদের একটি প্রতিনিধি দল আজ কাশ্মীর সফরে গিয়ে বাঁধার মুখে পড়ে। এই প্রতিনিধি দলে বামপন্থি সিপিআইএম ও সিপিআই, তামিলনাড়ুর ডিএমকে, শারদ পাওয়ারের এনসিপি, কর্নাটক ও কেরালার জেডি-এস, রাজস্থানের আরজেডি ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ছিল।

বিরোধীদের প্রতিনিধি দলে ছিলেন রাহুল গান্ধী ছাড়াও দলটির রাজ্যসভার প্রধান গুলাম নবী আজাদ ও আনন্দ শর্মা, সিপিআইএমের সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, ডিএমকের তিরুচি শিবা, আরজেডির মনোজ ঝা, এনসিপির দিনেশ ত্রিবেদী প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ