শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ডিএমপির ৪ কর্মকর্তাকে বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই উপকমিশনার (ডিসি) এবং অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার ডিএমপি সদর দফতর থেকে পাঠানো এক অফিস আদেশে এ বদলি করা হয়।

ডিএমপি সদর দফতরের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্ত্তীকে গুলশান বিভাগের উপকমিশনার ও ডেভলপমেন্ট বিভাগের উপকমিশনার মুহাম্মদ তৌহিদুল ইসলামকে সদর দফতরের ও প্রশাসন বিভাগের উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

তার আগে শনিবার (২৪ আগস্ট) ডিএমপির অপর এক অফিস আদেশে ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (প্রশাসন) মুহা. বদরুল হাসানকে একই পদে ট্রাফিক উত্তর বিভাগে এবং একই পদের ট্রাফিক উত্তর বিভাগের (প্রশাসন) অতিরিক্ত উপকমিশনার কাজী রোমানা নাসরিনকে ট্রাফিক দক্ষিণ বিভাগে একই পদে বদলি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ