সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পদক্ষেপ পর্যাপ্ত নয়: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গু প্রতিরোধে সরকারের গাফিলতি দেখছেন হাইকোর্ট। আদালত বলেছেন, সময় মতো কার্যকর মশার ওষুধ না কেনার দায় সিটি কর্পোরেশনের পাশাপাশি সরকার এড়াতে পারে না।

ডেঙ্গু প্রতিরোধে গাফিলতি এবং দায়ীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় কমিটি গঠনের আদেশ দেয়ার কথাও ভাবছেন দেশের উচ্চ আদালত।

সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মুহা. সোহরাওয়ারদীর হাইকোর্ট বেঞ্চে এ-সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

পরে মশক নিধনে ইনকোয়ারি কমিশন গঠন এবং আদালতে উপস্থাপিত প্রতিবেদনের ওপর আগামী বুধবার আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট।

এ সময় আদালত বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের পদক্ষেপ পর্যাপ্ত নয়। এ সময় ডেঙ্গু রোধে গাফিলতি ও ব্যর্থতায় দায়ীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন আদালত।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আইনজীবী সাঈদ আহমেদ রাজা, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান এবং ঢাকা দক্ষিণ সিটির পক্ষে ছিলেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আইনজীবী তৌফিক ইনাম টিপু বলেন, রোগীর সংখ্যা কমে এসেছে, তবে আগে থেকেই ধারণা করা হয়েছিল এবার ডেঙ্গুর প্রকোপ বেশি হবে। আদালত এই মর্মে অসন্তোষ প্রকাশ করেছে, আগে থেকেই ব্যবস্থা নিলে এতটা ব্যাপক বৃদ্ধি হতো না।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেন, আদালতের নির্দেশে গত ১১ আগস্ট থেকে নতুন ওষুধ ছিটানো শুরু হয়েছে। ২০ আগস্ট থেকে ভারত থেকে আনা নতুন ওষুধ ‘ডেল্টামেথরিন’ ছিটানো শুরু করে। এতে গত কয়েক দিন ডেঙ্গু রোগীর সংখ্যা আগের তুলনায় কমে এসেছে। আদালতের নির্দেশে প্রতিটি ওয়ার্ডে কতজন কাজ করছে, তার তালিকা দিয়েছি। দক্ষিণ সিটিতে মশক নিধনে ৪৭০ জন কর্মকর্তা-কর্মচারী ওষুধ নিধনে কাজ করছে।

আইনজীবী আরও বলেন, দক্ষিণ সিটির পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ও আদালতে প্রতিবেদন পেশ করে। এসব প্রতিবেদনের ওপর শুনানি করে মশক নিধনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং ইনকোয়ারি কমিশন গঠনের বিষয়ে আগামী বুধবার আদেশ দেয়া হবে।

আদালতে শুনানিকালে ডেপুটি অ্যাটর্