সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

যশোরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, ৩৪ ঘণ্টায় ৭৭ জন আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদুর রহমান, যশোর থেকে: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১০ ঘণ্টায় ১৭ জন যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ৩৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জন।

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত যশোর জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে। ২১ জুলাই থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯শ’ ৬৪ জন।

এর মাঝে ১শ’ ৯৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যশোর ২৫০ শয্যা হাসপাতালে ১শ’ ৮ জন, উপজেলা হাসপাতালগুলোতে ৫১ জন ও অন্যান্য হাসপাতালে ৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত সর্বমোট ৭শ’ ৭০ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন।

যশোর ২৫০ শয্যা হাসপাতাল সূত্র জানিয়েছে, ওই ২৪ ঘন্টার পর গতকাল সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ৩৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭৫ জন।

গত ১০ ঘন্টায় যে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন তারা হলেন- যশোর শহরতলীর খোলাডাঙ্গার আব্দুল হাকিমের স্ত্রী আকলিমা বেগম (৪০), সদর উপজেলার আবু মুছার স্ত্রী ফিরোজা বেগম (৩০), ঘুনি গ্রামের জামালের পুত্র সাজিদুর রহমান (১১), বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের মানিকের স্ত্রী খাদিজা (২৫)।

বাঘারপাড়া পৌর এলাকার মেহেদী হাসানের ১৬ মাস বয়সের তাসমিয়া, দশপাকিয়া গ্রামের সেলিম রসুলের পুত্র রিয়াজুল (৩০), ঘোষনগর গ্রামের রুহুল আমিনের পুত্র ফয়সাল (২৩), চৌগাছা বাজারের আনন্দ পালের পুত্র বিজয় (১৭), মনিরামপুর উপজেলার কালারহাটের শহিদুল ইসলামের কন্যা মীম (৬), শার্শা উপজেলার কুলপালা গ্রামের সুরত আলীর পুত্র মনিরুজ্জামান (২৮)।

ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের মোফাজ্জেল হোসেনের পুত্র পিন্টু (৪৫), কেশবপুর উপজেলার মূল গ্রামের আমিনুর রহমানের ১৯ মাস বয়সী কন্যা সুমাইয়া, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসানহাটি গ্রামের রজব আলীর পুত্র জাহিদুল ইসলাম (৩৪), ঘোষপাড়ার সুশান্তের পুত্র শাওন (১১), বারোবাজারের শের আলীর স্ত্রী আনোয়ারা (২৫) ও নড়াইলের লোহাগড়া উপজেলার বাতাসি গ্রামের নওশাদ আলীর পুত্র জাহাঙ্গীর হোসেন (৩৪)।

জেলা স্বাস্থ্য বিভাগ ও যশোর ২৫০ শয্যা হাসপাতালের কর্মকর্তাগণ বলছেন, ডেà