সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

হাটহাজারী মাদরাসার প্রবীণ উস্তাদ বাবা হুজুর হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: দারুল উলুম হাটহাজারীর প্রবীণ উস্তাদ, পীরে কামেল মাওলানা মুমতাজুল করীম (বাবা হুজুর) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, আজ সোমবার মুমতাজুল করীম বাবা হুজুরের অসুস্থতা বেড়ে যাওয়াও চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হসপিটালের সি.সি.ইউতে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে নেয়া হয়।

মাওলানা মুমতাজুল করীম বাবা হুজুরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়ার আবেদন করেছেন হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে আল্লামা বাবুনগরী মাওলানা মুমতাজুল করীম বাবা হুজুরের পূর্ণ সুস্থতা ও নেক হায়াতের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করে বলেন,বাবা হুজুর হাজার হাজার আলেম ওলামার উস্তাদ। তার সকল ছাত্র, ভক্তবৃন্দ ও শুভাকাঙ্খীদের নিকট সুস্থতার জন্য বিশেষ দোয়ার আবেদন করছি।

-এটি