শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

একটা প্রকৃত লেখার অপেক্ষায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসউদুল কাদির


আমরা নানা কারণে লেখালেখি করে থাকি। কেউ কষ্ট পেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মতো লিখতে পারে। কবি নজরুল শত কষ্ট আর যাতনার মধ্যেও তিনি লিখতে পারতেন। কষ্টের কথা বলতে পারতেন কবিতায়, ছড়ায়, গল্পে। আবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন জমিদার সন্তান। নিজেও জমিদারি করেছেন। বলা যায় তিনিও শান্তিতে জীবিকা নির্বাহ করেছেন। কষ্ট অতটা ছুঁয়ে যায়নি। কিন্তু তিনি দুই ভরে লিখতেন। তখনকার সামাজিক চিত্র দারুণভাবে উঠে এসেছে তার গল্পে, কবিতায়।

আমার দুঃখ কষ্টে থাকলে টেনশন থাকে। এই টেনশন কোনো কবিতার শিরোনাম দিতে পারি না। কোনো গল্পের শিরোনাম দিতে পারি না ‘যাতনা’ ‘কষ্ট’। অথচ লেখককে একই গল্পে দুটো জিনিসই তুলে আনতে হয়।

আমি নিজে কোনো দুঃখমনে সময় পার করলে কিছুই লিখতে পারি না। লেখা আসে না। এমন অনেকেই আছেন যারা লেখার জন্য একটা সময় খোঁজে বের করেন। এটা শোনেও আমার ভালো লাগে। আমি মাওলানা আমিনুল ইসলাম সাহেবর কথা জানি। তিনি দিনের একটা নির্ধারিত সময় লিখতেন। নিজের ঘরের দরজা বন্ধ করে লিখতেন। যা লিখে গেছেন তা আমাদের তরুণদের হিসাব কষতে অনেক কষ্ট হবে।

আমি এই চেষ্টাটা করলাম। দিনের একটা সময় নির্ধারণ করলাম, লিখবো। পারিনি। লেখা ওই সময়ে আর আসে না। হয়তো আগে আসে বা পরে। ওই সময় আমার হৃদয় থেকে আর প্রসব হয় না। নির্ধারিত সময়টা শুধুই পড়ে থাকে। কাজে লাগাতে পারি না।

আমরা জানি, কাজী নজরুল ইসলাম এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার প্রাথমিক শিক্ষা ছিল ধর্মীয়। শিশুবয়সে বাবা মারা যাওয়ায় তার অন্নবস্ত্রের যোগান দেয়াটা কঠিন হয়ে যায়। স্থানীয় এক মসজিদে মুয়াযযিন হিসেবেও কাজ করেন তিনি।

কৈশোরে বিভিন্ন থিয়েটার দলের সঙ্গে যুক্ত হয়ে তিনি কবিতা, নাটক এবং সাহিত্য সম্বন্ধে ধারণা পান। এরপর সেনাবাহিনীতে কাজের সুযোগ আসে। এরপর ব্রিটিশ রাজত্বের বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপরই তিনি রচনা করেন বিদ্রোহী কবিতা। পরে তিনি জেলে বন্দী হয়ে লিখেন রাজবন্দীর জবানবন্দী। ভালোবাসা, মুক্তি এবং বিদ্রোহ কোনো কিছুই বাদ যায়নি তার লেখায়।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ধনশালী অর্থবৈভবের চাকচিক্যময় একটা পরিবারে জন্মগ্রহণ করেন। আমার কাছে মনে হয়, তিনি সুখে থাকলেও তাকে ভূতে কিলায়নি। কারণ, তিনি লিখতে পেরিছিলেন। সুখের বাতিঘরে বসেও তার হাত থেকে প্রচুর পরিমাণ লেখা বেরিয়ে এসেছে।

তবে আমার কাছে মনে