সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

'নির্যাতন বন্ধে বিশ্বমুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বিশ্বব্যাপী মুসলমানদের উপর জুলুম নির্যাতন চলছে। ভারতের উগ্রবাদী হিন্দুরা সে দেশের বিভিন্ন প্রদেশে মুসলমানদের উপর বর্বর নির্যাতন চালাচ্ছে। মা-বোনদের হত্যা ও ধর্ষণ করছে।

তিনি বলেন, কাশ্মীর আজ বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে। হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নের নীলনকশার অংশ হিসেবেই কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে।

নির্যাতনের মাধ্যমে কাশ্মীরীদের ঈমান ও স্বাধীনতার চেতনাকে ছিনিয়ে নেয়া যাবে না। তিনি জাতিসংঘের ভুমিকায় হতাশা ব্যক্ত করে বলেন, মুসলমান হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘের কোন কার্যকর উদ্যোগ নেই।

চরমোনাই পীর বলেন, বাংলাদেশের মানুষ নির্যাতিত কাশ্মীরীদের পক্ষে। তিনি অবরুদ্ধ কাশ্মীরীদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশসহ মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান।

তিনি রোহিঙ্গা মুসলমানদের নাগরিক যাবতীয় অধিকার নিশ্চিত না করে মিয়ানমারে ফেরত পাঠানো থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি চামড়া প্রসঙ্গে বলেন, সরকার সিন্ডিকেট করে চামড়া শিল্পকে ধ্বংস করে দিয়ে গরীব ও এতিমের পেটে লাথি মেরেছে।

তিনি রোববার গভীর রাতে পবিত্র হজ্জব্রত পালনশেষে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছলে নেতাকর্মীরা তাঁকে স্বাগত আসলে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ডা. মুখতার হুসাইন, ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মুফতী এছহাক মুহাম্মদ আবুল খায়ের।

মাওলানা ইমতিয়াজ আলম, প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, হুমায়ন কবির, জাহাঙ্গীর আলমসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে মঙ্গলবার বেলা ১০টায় দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ পরিবারসহ পবিত্র হজ্জ্বব্রত পালনশেষে দেশে ফিরেছেন।

নগর দক্ষিণের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন কর্মসূচি পালন এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ ও পল্টন থানার বিভিন্ন এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ামুক্ত পরিচ্ছন্ন নগরী গড়ার প্রত্যয়ে ‘সুন্নাতের আমল করি পরিচ্ছনà