রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও আফগানিস্তানে হামলা চলবে: তালিবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘদিন যাবত চলা আফগান যুদ্ধের ইতি টানতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল প্রতীক্ষিত একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও আফগান সেনাদের ওপর হামলা অব্যাহত থাকবে বলে দাবি তালিবানের। এমনকি জোর করে ক্ষমতা দখল করতেও প্রস্তুত বলে জানিয়েছেন সশস্ত্র এ সংগঠনটির নেতারা।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) পরিচয় গোপন রাখার শর্তে তালিবানের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা 'রয়টার্সে'র কাছে এমন তথ্য প্রকাশ করেন।

বিশ্লেষকদের মতে, কাতারের রাজধানী দোহায় বেশ কয়েক দফা বৈঠকের পর যখন তালিবান এবং মার্কিন প্রতিনিধিদের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের ব্যাপারে চূড়ান্ত আলোচনা প্রায় শেষ; ঠিক তখনই গোষ্ঠীটির পক্ষ থেকে এমন মন্তব্য পাঠানো হলো।

এ দিকে তালিবানের অন্য এক শীর্ষ কমান্ডারের দাবি, চলতি সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা আছে। মূলত এর মাধ্যমেই আফগানিস্তান থেকে বিপুল সংখ্যক মার্কিন সেনা প্রত্যাহার করা হবে।

আফগান প্রশাসনের দাবি, চুক্তিটি স্বাক্ষরিত হলেই কেবল যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সেনাসহ সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেবে। আফগান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদ এসব মন্তব্য এরই মধ্যে প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেন, এ ধরনের প্রচারণায় কর্ণপাত করে কারও বোকা হওয়ার কোনো প্রয়োজন নেই। কেননা আমরা এখন এবং যেকোনো চুক্তির পরও আফগান বাহিনীকে রক্ষা করব।

অপর দিকে বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে অনেকটা অধৈর্য হয়ে পড়েছেন। যে কারণে তিনি দ্রুত দেশটি থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নিতে চান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ