রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনে অস্ট্রেলিয়ার শিক্ষাবিদ গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ট্রেলিয়ার এক শিক্ষাবিদকে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে চীনে গ্রেফতার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মরিজ পেনি বলেন, এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বৃদ্ধি পাবে।

মরিজ পেনি বলেন, এই লেখক ও শিক্ষাবিদকে ২৩ আগস্ট গ্রেফতার দেখানো হয়েছে। কট্টর গণতন্ত্রপন্থি সক্রিয় কর্মী ইয়ংকে গত জানুয়ারিতে আটক করা হয়। যুক্তরাষ্ট্র থেকে চীনে ফিরে যাওয়ার পরপরই তাকে বন্দি করা হয়।

দুর্বল শারীরিক অবস্থার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে পেনি বলেন, রাজনৈতিক কারণে ড. ইয়ংকে বন্দি রাখা হলে তাকে ছেড়ে দেয়া উচিত। এক্ষেত্রে আমরা আশা করছি যে ন্যায়বিচারের মৌলিক মান এবং প্রক্রিয়াগত নিরপেক্ষতা বজায় রাখা হচ্ছে।

পেনি বলেন, কোনো ধরনের অভিযোগ ছাড়াই সাত মাসের বেশি সময় ধরে ড. ইয়ংকে বেইজিংয়ে বন্দি রাখা হয়েছে। ওই সময় থেকে চীন ড. ইয়ংকে আটকের কোনো ব্যাখ্যা এবং তার আইনজীবী বা পরিবারের সদস্যদের সঙ্গে তার সাক্ষাতের সুযোগও দেয়নি।

ইয়ংয়ের পরিণতির ব্যাপারে চীনের একেবারে নীরবতা এবং কনস্যুলারের সুযোগ-সুবিধা দিতে তাদের অস্বীকৃতি দুই দেশের সম্পর্কের অবনতির ক্ষেত্রে ক্রবর্ধমান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এটাকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে তাদের মধ্যে সম্পর্কের অনেক অবনতি ঘটেছে।

অভ্যন্তরীণ রাজনীতিতে বেইজিংয়ের প্রভাব এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি ক্রমেই বাড়ানোর ব্যাপারে অস্ট্রেলিয়ার উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ