রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

'মাদক-সন্ত্রাস জাতীয় চরিত্রকে অন্তঃসারশূন্য করে ফেলেছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, শুধু শিক্ষিত হলেই সমাজে শান্তি আসে না, চরিত্রই সামাজিক শান্তির মানদন্ড। শিক্ষা ও জিডিপির সূচকে দেশ যতই অগ্রসর হচ্ছে, দুর্নীতিতে ততোটাই তলিয়ে যাচ্ছে। যে দেশের এমপি, মন্ত্রী, ডিসি, এসপিরা মাদক, নারী কেলেঙ্কারি, ঘুষ, দুর্নীতিতে জড়িত থাকে, সেদেশের নৈতিক মুক্তির আশা করা সুদূর পরাহত।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগরের উদ্যোগে ‘মাদক, সন্ত্রাস ও উগ্রবাদের সয়লাব থেকে যুবসমাজকে রক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ ফয়জুল করীম বলেন, মাদক, সন্ত্রাস ও উগ্রবাদ থেকে সমাজকে মুক্তি দিতে আইনপ্রয়োগকারী সংস্থাকে নীতিবান হতে হবে। এছাড়াও তিনি চলমান রোহিঙ্গা ও কাশ্মীর সংকটকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন।

ইসলামী যুব আন্দোলনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম বলেন, মাদক, সন্ত্রাস ও উগ্রবাদের সঙ্গে সমাজের বিরাট অংশ জড়িত। বিশেষত যুবসমাজ এই সয়লাবে বেশি আক্রান্ত। নৈতিকতা, আধ্যাত্মিকতা এবং ধর্মীয় অনুশাসনের চর্চায় যুবসমাজকে দীক্ষিত হতে হবে।

মুফতি মানসুর আহমদ সাকীর সভাপতিত্বে ও নগর উত্তরের সভাপতি মুফতি আবু তালহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে আলোচনা করেন- ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ, যুবনেতা জানে আলম সোহেল, মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, মুহাম্মদ শফিকুল ইসলাম, হাফিজুল ইসলাম, রাশেদ বিন মুঈন, কে.এম শামিম আহমেদ, এইচ এম আবু বকর, মাওলানা আল আমিন, জুবায়ের আহমদ জুবেল প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ