রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

মেক্সিকোর বারে বোমা হামলা, নিহত ২৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যের একটি বারে পেট্রোল বোমা হামলায় ২৩ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। বুধবার দেশটির অ্যাটর্নি জেনারেল অফিস বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার রাতে রাজ্যটির কোতজাকোলকোস শহরের কাবালো ব্লানকো বারে এ হামলার ঘটনা ঘটে। মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল কার্যালয় এ ঘটনার নিন্দা জানিয়েছে।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা বারের ভেতর আগুনের সূত্রপাত ঘটায়, যেখান থেকে তা ছড়িয়ে পড়ে।

দেশটির রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় আটজন নারী ও ১৫ জন পুরুষ নিহত হয়েছেন। এ ছাড়া আহত হওয়া ১৩ জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

স্থানীয় আইনজীবীদের কার্যালয় এক বিবৃতিতে জানায়, স্টেট অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে এই ঘটনা তদন্তের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে। হামলার সঙ্গে জড়িতদেরকে শাস্তির আওতায় আনতে প্রয়োজনীয় সব ধরনের মানবিক ও প্রযুক্তিগত পদক্ষেপ নেয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এক দল সশস্ত্র মানুষ এখানে গুলি ছোড়ার পর পেট্রোল বোমা ছুড়তে শুরু করে।

এর আগে গত জুলাইয়ের শেষে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় চিহুয়াহুয়া রাজ্যের এল মনিটর দে পারাল নামের এক সংবাদপত্রের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ