বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্লীলতাহানির বিচার না পেয়ে প্রাণ দিলো স্কুলছাত্রী ফাহিমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিায়ার জগতি এলাকায় শ্লীলতাহানির বিচার না পেয়ে ফাহিমা খাতুন নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলেছে অভিযোগ উঠেছে।

নিহত ফাহিমা খাতুন ওই এলাকার ফারুক খানের মেয়ে। সে বাড়াদী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

ফাহিমার বাবা ফারুক খান অভিযোগ করেন, একই এলাকার বদর শাহের বখাটে ছেলে সুজ্জল প্রায়ই তার মেয়ে উত্যক্ত করত।

গতকাল মঙ্গলবার সকালে সুজ্জল তার মেয়ের গায়ে হাত দেয় এবং অশ্লীল কথাবার্তা বলে। বিষয়টি বাড়িতে ফিরে পরিবারকে জানিয়ে ফাহিমা স্কুলে চলে যায়।

পরে এ ঘটনায় বিচারের সময় ফাহিমাকে নানা কটুক্তি ও দোষারোপ করে সুজ্জলের পরিবার। বিচারের নামে প্রকাশ্যে এমন অপমান সহ্য করতে না পেরে বাড়ি ফিরে নিজ ঘরে ওড়নায় পেঁচিয়ে ফাহিমা আত্মহত্যা করে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবিদ হোসেন জানান, মেয়ের বাবার কাছ থেকে এমন অভিযোগ শুনেছি। আত্মহত্যার বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে মঙ্গলবার রাতে জানাজা শেষে ফাহিমাকে দাফন করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ