শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

৩ হাজার কর্মী ছাঁটাই করলো মারুতি সুজুকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আর্থিক মন্দা এবং অতিরিক্ত করের বোঝা। এ কারণে ৩ হাজার অস্থায়ী কর্মীকে ছাঁটাই করল ভারতের অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান মারুতি সুজুকি।

দিল্লিতে বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের সঙ্গে এক বৈঠকে সংস্থাটির চেয়ারম্যান আর সি ভার্গব তিন হাজার অস্থায়ী কর্মীকে ছাঁটাইয়ের কথা জানিয়েছেন।

সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ঘুরে দাঁড়াতে কমপ্রেশড ন্যাচারাল গ্যাস (সিএনজি) চালিত গাড়ি তৈরিতে জোর দিচ্ছে মারুতি সুজুকি।

জুলাইয়ের সমীক্ষায় বলা হয়, টানা ৯ মাস গাড়ির বিক্রি কমতে কমতে কার্যত তলানিতে এসে ঠেকেছে। নানা অফারের পাশাপাশি দাম কমিয়েও কার্যত বিক্রিতে গতি আসছে না। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, গোটা বিশ্বেই অর্থনীতিতে মন্দা গতি। তার প্রভাব পড়েছে ভারতেও।

মানুষের ক্রয়ক্ষমতা কমছে। বিলাসিতার চেয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দিকে ঝুঁকছেন ক্রেতারা। তার সঙ্গে যোগ হয়েছে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলোর ওপর সরকারের ‘সেফটি নর্মস’ বা নিরাপত্তার বিধিনিষেধ এবং অতিরিক্ত কর চাপানো। আবার রয়েছে ওলা-উবারের ব্যাপক তৎপরতা।

এসব সমস্যার কারণে রীতিমতো ধুঁকছে গাড়ি শিল্প। মারুতি সুজুকির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই অস্থায়ী কর্মীদের সঙ্গে আর নতুন করে কোনো চুক্তি হচ্ছে না। তাদের পাওনা কীভাবে মেটানো যায়, সেটাই ভেবে দেখা হচ্ছে। ওই কর্মীদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা তাও স্পষ্ট করেনি মারুতি সুজুকি।

তবে এটাই প্রথম নয়, একটি আন্তর্জাতিক সংস্থার করা সমীক্ষা অনুযায়ী, গত ৬ মাসে গাড়ি ব্যবসার সঙ্গে যুক্ত প্রায় সাড়ে ৩ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।

-এএ