সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

চট্টগ্রামে জামায়াতের আমির শাহজাহানসহ আটক ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপন বৈঠককালে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আমির শাহজাহান চৌধুরীসহ ১২ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে বন্দর নগরীর গোলপাহাড় মোড়ের সুবর্ণা আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির এবং অন্যরা জামায়াতের বিভিন্ন পদে রয়েছেন বলে জানিয়েছে পু্লিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া। তিনি জানান, চট্টগ্রামের গোলপাহাড় মোড়ের সুর্বনা আবাসিক এলাকায় গোপন বৈঠক থেকে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আমির শাহজাহান চৌধুরীসহ ১২ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরএম/