রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

মিরপুরে মুসলিম সুইটসকে ৮ লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুরের রূপনগরে মুসলিম সুইটসের একটি মিষ্টির দোকানে খাবারে ছত্রাক পাওয়াসহ বিভিন্ন অভিযোগে ৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ আগস্ট) মিরপুরে মুসলিম সুইটসের রূপনগর শাখায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন বলেন, মুসলিম সুইটসে অভিযান চালিয়ে ছত্রাক পড়া, পঁচা-বাসি পাউরুটি সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে। এসময় মেয়াদোত্তীর্ণ বাসি ও ফাংগাস পড়া প্রায় ৪০ কেজি টোস্ট বিস্কুট ও ১৮০ লিটার পোড়া তেল জব্দ করা হয়। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে দই-মিষ্টি উৎপাদন করে আসছিল এই প্রতিষ্ঠানটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ