রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

রোহিঙ্গা সমাবেশ নিয়ে সরকার চিন্তিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সাবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের সাম্প্রতিক সমাবেশ নিয়ে সরকার চিন্তিত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হুমকির কোনো কারণই নেই, তারা এখানে আশ্রয় নিয়েছে। এখানে এগারো লাখের মতো রোহিঙ্গা রয়েছে। আমি মনে করি না এটা কোনো হুমকি।

গত ২৬ আগস্ট গ্রেপ্তার হওয়া চারজন মিয়ানমারের নাগরিক দেশটির গোয়েন্দা সংস্থার কোনো সদস্য বা তারা আসলে কারা জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, এরকম ঘটনা সব সময়ই ঘটে থাকে, কেউ ভুলবসত সীমানা ক্রসও করে ফেলে, কিংবা কোনো উদ্দেশ্য নিয়ে প্রবেশ করে। এগুলো তদন্তের পর বলবো, এর আগে বলা যাবে না।

বঙ্গবন্ধুর খুনিরা আওয়ামী লীগের ভেতরেই রয়েছে এমন অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি তো অনেক কিছুই বলে, সেগুলো আপনারাই জাননে, এ নিয়ে আমার কিছু বলার নেই।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ