রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

কাশ্মীরি তরুণদের ওপর সেনাবাহিনীর অমানুষিক নির্যাতন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার সিদ্ধান্ত প্রকাশ করার আগে থেকেই কাশ্মীরে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয় এবং ঐ অঞ্চলকে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। গত কয়েকদিনে কাশ্মীর থেকে কিছু বিক্ষোভের খবর পাওয়া যায়।

কাশ্মীরের বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ঢিল ছুঁড়ে এবং মিছিল করে মানুষজন বিক্ষোভ করেছে। অনুচ্ছেদ ৩৭০ এর বৈধতা এবং এর বিলোপের সিদ্ধান্তের বাস্তবায়নের বিষয়ে গত কয়েকদিনে আন্তর্জাতিক অঙ্গনে তুমুল তর্ক-বিতর্ক হলেও এ বিষয়ে যাদের মতামত সবচেয়ে গুরুত্ব বহন করার কথা ছিল কাশ্মীরের সাধারণ মানুষ তাদের বক্তব্যই উঠে আসেনি।

এদিকে জম্মু-কাশ্মীরে তরুণদের ওপর নির্মম নির্যাতনের চিত্র উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে। যাতে বলা হয়েছে, বিশেষ মর্যাদা বাতিলের পর অবরুদ্ধ অবস্থায় কাশ্মীরিদের ওপর নির্যাতন চালিয়েছে ভারতের সেনাবাহিনী।

বিনা অপরাধে ঘর থেকে তুলে নিয়ে মারধর করা হয় তরুণদের। নাম-পরিচয় গোপন রেখে বেশ কয়েকজন ভুক্তভোগীর সাক্ষাৎকারও প্রকাশ করেছে বিবিসি। তবে নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারতীয় সেনাবাহিনী।

নয়াদিল্লীর অভিযোগ, ইন্ধন দিয়ে জম্মু-কাশ্মিরে সহিংসতা ছড়ানোর চেষ্টা করছে পাকিস্তান। অস্থিরতার শঙ্কায় তিন সপ্তাহের বেশি সময় ধরে অবরুদ্ধ রাখা হয়েছে জম্মু-কাশ্মীরকে। নজিরবিহীন বিধিনিষেধের কারণে বর্হিবিশ্বের সাথে সংযোগ বিচ্ছিন্ন উপত্যকার। ৫ আগস্ট, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর গ্রেফতার করা হয়েছে কমপক্ষে ৪ হাজার রাজনীতিক, ব্যবসায়ী এবং মানবাধিকার কর্মীকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ