রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

এনআরসির প্রভাব বাংলাদেশে পড়বে না: আব্দুল মোমেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসামের এনআরসির (জাতীয় নাগরিক নিবন্ধন) কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৪৭, ১৯৭১ এবং ১৯৭৫-এর পর কোনো বাংলাদেশি ভারতে যাননি। ওই সময় যারা গেছেন তারা বিশেষ কারণে গেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাদের বলে গেছেন, এনআরসি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, এ নিয়ে কোনো সমস্যা হবে না।

এনআরসি নিয়ে কোনো পদক্ষেপ সরকার নেবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কোনো পদক্ষেপ নেব না। শুধু পর্যবেক্ষণ করব। কি হচ্ছে, এটা দেখব।

সীমান্ত এলাকার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি দেশ তার বর্ডারে নিরাপত্তা জোরদার রাখে। আমরাও নিরাপত্তা জোরদার করেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ