রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

দীর্ঘ পাল্লার স্ট্রাইক ড্রোন উদ্বোধন করল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন আরো দুই রকমের ড্রোন উদ্বোধন করেছে ইরান। যার মধ্যে একটি খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিপক্ষের লক্ষ্যবস্তু চিহ্নিত ও শনাক্ত করতে পারে। অপর ড্রোনটি দীর্ঘ পাল্লায় প্রতিপক্ষের অবস্থানে আঘাত হানতে পারে।

রোববার ইরানের শীর্ষপর্যায়ের কমান্ডারদের উপস্থিতিতে দেশটির সামরিক বাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফারদান্দ ড্রোনটি উদ্বোধন করেন।

জেনারেল সাবাহী ফারদান্দ বলেন, ড্রোনটির নাম কিয়ান। এর দুটি সংস্করণ তৈরি করা হয়েছে। এরমধ্যে একটি খুব দ্রুতগতিতে প্রতিপক্ষের লক্ষবস্তু চিহ্নিত করতে পারবে। অন্যটি ইরান সীমান্ত থেকে বহুদূরে শত্রুর ঘাটিতে আঘাত হানতে পারবে।

ইরানের বিমান প্রতিরক্ষা বিভাগ দীর্ঘ পাল্লার এই ড্রোনটির নকশা করেছে বলে জানান তিনি।

সাম্প্রতিক বছরগুলোতে ইরান সামরিক খাতে বড় ধরনের সাফল্য অর্জন করেছে এবং মার্কিন ও পশ্চিমা অবৈধ নিষেধাজ্ঞা সত্ত্বেও নানা ধরনের সামরিক অস্ত্র ও সরঞ্জাম তৈরির ক্ষেত্রে এক রকমের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ