সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন

শিক্ষা অধিদপ্তর ঘেরাও করে ৪ দফা দাবিতে আলটিমেটাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  চার দফা দাবিতে প্রাথমিক শিক্ষা অধিপ্তর ঘেরাও করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীরা।

রোববার সকালে ঘেরাওয়ের পর অধিদপ্তরের মহাপরিচালক দাবি পূরণের আশ্বাস দিলে একমাসের আলটিমেটাম দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

তাদের চার দফা দাবি হচ্ছে- পদটি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা, আইনানুগ কর্মঘণ্টা নির্ধারণ করা, বেতন বৈষম্য নিরসন করা এবং সাপ্তাহিক ছুটির ব্যবস্থা করা। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে সারা দেশ থেকে দপ্তরি কাম প্রহরীরা এসে ঢাকায় জমায়েত হন।

আন্দোলকারীরা জানান, ২০১৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩৭ হাজার দপ্তরি কাম প্রহরী নিয়োগ দেয়া হয়। আমরা দিনে দাপ্তরিক কাজ করে রাতে পাহারা দিচ্ছি। ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করেও আমরা ন্যায্য বেতন-ভাতা পাই না।

প্রায় দুই ঘণ্টা ধরে আন্দোলন চলার পর সেখানে উপস্থিত হন অধিদপ্তরের মহাপরিচালক এ এফ এম মঞ্জুর কাদির। এ সময় তিনি জানান, দপ্তরি কাম প্রহরী পদ তৈরি করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। সেখান থেকে অনুমোদিত হয়ে আসলে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। আপনাদের দাবি ধাপে ধাপে বাস্তবায়িত হবে।

আন্দোলন ছেড়ে সবাইকে কর্মস্থলে যাওয়ার আহ্বান জানান তিনি। পরে প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সাধন কান্ত বাড়ই বলেন, এক মাসের মধ্যে দাবি পূরণ না হলে লাগাতর আন্দোলন এবং অধিপ্ততর ঘেরাও করা হবে। সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মোল্লাও একই ধরনের ঘোষণা দেন।

-এটি