রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

হিজবুল্লাহর ভয়ে সামরিক মহড়া স্থগিত করলো ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ভয়ে তাদের পূর্বনির্ধারিত সামরিক মহড়া স্থগিত করেছে।

আল-মাসিরা টিভি চ্যানেলের বরাতে জানা যায়, ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতির মাধ্যমে সামরিক মহড়া বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এবং লেবানন সীমান্তে যেকোনো ধরনের ঘটনা মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়েছে।

এছাড়া ইসরায়েলি বাহিনী লেবাননের ‘কিরিয়াত শেমুনা’ এবং ‘আল-জলিল’ সীমান্ত এলাকায় বিমান চলাচল বন্ধ রাখার পাশাপাশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ মোতায়েন করেছে।

এছাড়া লেবানন সীমান্তের কাছে ইসরাইলি বাহিনীর তৎপরতা বেড়েছে। শনিবার সকালেও উত্তর সীমান্তে ইসরায়েলি সেনাবহরের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং সেনাবাহিনীর কিছু সদস্যকে সিরিয়ার গোলান অঞ্চল থেকে সরিয়ে লেবানন সীমান্তে মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট ইসরায়েলি বাহিনী লেবাননে ড্রোন পাঠানোর পর হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা এই আগ্রাসনের জবাব দেবে এবং ইসরায়েলজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ