রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

এনআরসির বিরুদ্ধে গণআন্দোলনে ডাক মমতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসামে জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) তালিকা প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ কর্মসুচি পালনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস।

দলীয় বৈঠকে এই ইস্যুতে আন্দোলন জোরদার করার কথা বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আসামে এনআরসি তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে সরব হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এক লাখ গোর্খার নাম এনআরসি থেকে বাদ যাওয়ায় তিনি তীব্র উষ্মা প্রকাশ করেছিলেন।

এবার এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসুচি নিতে চলেছেন তিনি। এই নিয়ে সোমবার তৃণমূলের বৈঠকে সবিস্তার আলোচনা হয়েছে। বৈঠকে ঠিক হয়, জাতীয় নাগরিকপঞ্জি তালিকা প্রকাশের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে তৃণমূল।

৭ ও ৮ সেপ্টেম্বর জেলায় জেলায় এই কর্মসূচি পালন করা হবে। ১২ সেপ্টেম্বর কলকাতায় হবে বড় মিছিল। চিড়িয়া মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত যাবে এই মিছিল।

সূত্র: এই সময়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ