সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন

কাশ্মীর ইস্যুতে ভারতের কঠোর সমালোচনা করলেন বার্নি স্যান্ডার্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত অধিকৃত কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন সেনেটর বার্নি স্যান্ডার্স। তার অভিযোগ, নিরাপত্তার নামে কাশ্মীর উপত্যকায় ‘দমন-পীড়ন’ চালাচ্ছে ভারত সরকার। এর বিরুদ্ধে মার্কিন প্রশাসনের প্রতিবাদ করা উচিত বলেও দাবি তোলেন তিনি।

গত শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, জম্মু-কাশ্মীরে স্বায়ত্তশাসন বিলোপ করেছে ভারত সরকার। ভিন্ন মত পোষণকারীদের বিরুদ্ধে দমননীতি নেয়া হচ্ছে। সমস্ত যোগাযোগ পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। এমনকি স্বাস্থ্য পরিষেবাটুকুও পাচ্ছেন না কাশ্মীরবাসী। উপত্যকার এমন পরিস্থিতিতে আমি উদ্বিগ্ন।

বার্নি স্যান্ডার্সের মতে, এভাবে যোগাযোগ পরিষেবা বন্ধ করে দেয়া একেবারেই কাম্য নয়। অবিলম্বে অবরোধ তুলে নিতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং কাশ্মীরবাসীর ইচ্ছার সমর্থনে রাষ্ট্রপুঞ্জের যে নিয়ম-নীতি রয়েছে, তা মেনে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত মার্কিন সরকারের।

-এএ