সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন

কৃষ্ণা রায়কে চাপা দেয়া বাসের চালক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলামোটরে বাস চাপায় বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক কৃষ্ণা রায় চৌধুরীর পা হারানোর ঘটনায় প্রধান আসামি বাসচালক মোরশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গতকাল রোববার রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পিবিআই সূত্রে জানা গেছে।

পিবিআই সূত্র জানায়, রোববার রাতে কাজীপাড়ায় এক ব্যক্তির সাথে দেখা করতে যায় মোরশেদ। এমন তথ্যের ভিত্তিতে সেখান থেকেই গ্রেপ্তার করা হয় তাকে।

২৭ আগস্ট রাজধানীর বাংলামোটরে ট্রাস্ট ট্রান্সপোর্টের বেপরোয়া বাসের ধাক্কায় পা হারান ফুটপাথে দাঁড়িয়ে থাকা এই নারী। দুর্ঘটনার পর পালিয়ে যায় বাসটির চালক ও হেল্পার।

ঘটনার পর ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসকে ক্ষতিপূরণের প্রস্তাব দেয়া হয়। কিন্তু বাস কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করায় মামলা করেন বাসচাপায় পা হারানো কৃষ্ণা রায়ের স্বামী রাধে দেব চৌধুরী। ২৮ আগস্ট (বুধবার) বিকেলে তিনি হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।

তিনি এখন রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন আছেন।

-এএ