সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন

১০ বছর ধরে বাংলাদেশ প্রবৃদ্ধিতে বিশ্বের শীর্ষে: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত দশ বছর ধরে জিডিপিতে চলতি বাজার মূল্যে (কারেন্ট প্রাইস মেথড) বাংলাদেশের প্রবৃদ্ধি সারাবিশ্বে সবার ওপরে রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদের সাপ্তাহিক নিয়মিত বৈঠকে অর্থমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী আরও জানান, গত ২৯ আগস্ট ‘দ্য স্পেক্টেটর ইনডেক্স’ কর্তৃক প্রকাশিত বিশ্বের ২৬টি শীর্ষ জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী দেশের তথ্যের ভিত্তিতে এ বিষয়টি তুলে ধরা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনটিতে বিশ্বের বিভিন্ন দেশের জিডিপি তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ১৮৮ শতাংশ , চীন ১৭৭, ভারত ১৭৭, ইন্দোনেশিয়া ৯০, মালয়েশিয়া ৭৮, অস্ট্রেলিয়া ৪১ ও ব্রাজিল ১৭ শতাংশ জিডিপি অর্জন করেছে।

মন্ত্রিসভা বৈঠকে এই অসামান্য সাফল্যের জন্য গোটা দেশবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে এবং এই অগ্রযাত্রা অব্যহত থাকবে।

এসময় অর্থমন্ত্রী আরও আশা করেন যে বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক অঙ্গনে শিগগিরই জোরালো উদাহরণ স্থাপন করতে যাচ্ছে।

-এএ