সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন

ফরজ নামাজের সিজদায় মা-বাবার জন্য দোয়া করা যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আবদুল্লাহ তামিম ♦

দারুল উলুম দেওবন্দের ওয়েব সাইটে সম্প্রতি একটি ফতোয়া চাওয়া হয়েছে, ফরজ নামাজের সিজদায় ‘সুবহানা রাব্বিয়াল আলা’ পড়ার পর বাবা-মার জন্যে দোয়া করতে পারবে কী না।

যেমন কেউ যদি এমন পড়লো ‘রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা’ তাহলে নামজের কোনো সমস্যা হবে না তো?

দারুল উলুম দেওবন্দ এ গুরুত্বপূর্ণ ফতোয়ার জবাবে বলেছেন, ফরজ নামাজের সিজদায় যে দোয়া নির্ধারিত সেটিই পড়তে হবে। তথা سبحان ربی الاعلیٰ ‘সুবহানা রাব্বিয়াল আলা’। অন্য কোনো দোয়া পড়া যাবে না।

তবে নফল কিংবা সুন্নত নামাজের সিজদায় বাবা-মার জন্য দোয়া করতে পারবেন। তবে যেভাবে কুরআন হাদিসে দোয়া দেয়া আছে সেভাবে পড়তে হবে। আরবি ছাড়া অন্য কোনো ভাষায় নামাজে দোয়া পড়া বৈধ নয়। Fatwa: 1319-1119/D=12/1440

সূত্র: দারুল উলুম দেওবন্দ অনলাইন ফতোয়া সাইট।

-এটি