সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন

বেরিয়ে এলো সালমান আল আওদাহকে গ্রেফতারের আসল রহস্য!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন


সৌদি আরবের বিশিষ্ট ধর্মীয় স্কলার ও প্রখ্যাত দায়ী সালমান আল আওদাহকে গ্রেফতারের রহস্য উন্মোচন করেছে মার্কিন ম্যাগাজিন ওজাই।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ম্যাগাজিনটি জানায়, সৌদি কর্তৃপক্ষ কর্তৃক আল আওদাহকে পুনরায় গ্রেফতারের পিছনে 'বিদ্রোহী প্রজন্ম'কে প্রতিনিধিত্ব করাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। আর বিদ্রোহী প্রজন্ম-ই 'নবজাগরণ' হিসেবে পরিচিত। খবর আল জাজিরার।

মঙ্গলবার গণমাধ্যমটি জানায়, সৌদি এবং কাতার দ্বিপাক্ষিক মতপার্থক্য শীঘ্রই সমাধান করবে বলে আশা প্রকাশ করে বিগত ২০১৭ সালের সেপ্টেম্বরে নিজের লক্ষ লক্ষ ফলোয়ারের উদ্দেশ্যে সালমান আল আওদাহ একটি টুইট করেন। এর পরেই মূলত তাকে গ্রেফতার করে রিয়াদ।

গ্রেফতারের পরে স্বাস্থ্যের অবনতি হওয়া সত্ত্বেও ৬২ বছর বয়সী এই আলেমকে কারাগারের নির্জন প্রকোষ্ঠে আটকে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশেরও আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

রাজনৈতিক বিজ্ঞানী স্টিফান ল্যাক্রিক্সের বরাত দিয়ে ওজাই ম্যাগাজিন জানিয়েছে ,সৌদি আরব এরকম দমন নীতির ব্যবহার এর আগে কখনই করেনি, যেমনটি এসব অঞ্চলের অন্যান্য দেশগুলোতে করা হয়।

আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবী, বিরোধী শক্তিকে দমন এবং যেকোনো পরিস্থিতি ঠান্ডা রাখার জন্য এই 'গ্রেফতার' মুহাম্মদ বিন সালমানের দারুণ কৌশল! এরই অংশ হিসেবে কখনো ধর্মীয় স্কলারগণও তার কৌশলের অংশে পরিণত হয়েছে। আর বিশিষ্ট দায়ী আল আওদাহর উপর প্রিন্সের ক্ষোভের কারণ হল, তিনি তরুণ প্রজন্মকে রেনেসাঁর জন্য উদ্ধুদ্ধ করছেন।

এছাড়াও, এই রেনেসাঁর মূল নীতিসমূহ আক্ষরিক অর্থে মিশরের মুসলিম ব্রাদারহুডের নীতিমালার সঙ্গে মিলে যায়। আল আওদাহর আন্দোলনের অনেক সদস্য মিশর এবং সিরিয়া থেকে সৌদিতে আশ্রয় নেয়া শরণার্থী বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সালমান আল আওদাহ সরকারের ক্ষোভের শিকার হন মূলত জনগণের হয়ে যখন মাজলুমদের পক্ষে কথা বলেন এবং সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে সমালোচনা করেন। পাশাপাশি জনগণকে নিজেদের দেশকে রক্ষা করার আহবান জানান।

এরই প্রেক্ষিতে ২০১৭ সালের সেপ্টেম্বরে তিনিসহ আরো একাধিক স্কলারস ও দায়ীকে গ্রেফতার করে সৌদি সরকা। পরবর্তীতে দেশটি তার বিরুদ্ধà