রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত আবু সাঈদ হত্যা মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত

ভারতে বোরকা পরা নারী চিকিৎসকের ওপর এক মার্কিনির হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ভারতে মার্কিন মহিলার হাতে অপদস্থ হলেন ভারতের এক মহিলা চিকিৎসক।

ভারতের পুনে এক মহিলা চিকিৎসক বোরখা পরায় তাকে অশ্লিল ভাষায় গালি গালাজ করেন ঐ মার্কিন মহিলা। তবে শুধু গালিগালাজই নয়, অভিযোগকারী ওই মহিলা চিকিৎসককে মারধরও করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশের বরাতে জানা যায়, ঘটনার দিন পুনে ক্যান্টনমেন্ট এলাকার ক্লোভার সেন্টার মার্কেটে কেনাকাটা করছিলেন ওই মহিলা চিকিৎসকসহ আরও একজন মহিলা।

মহিলা চিকিৎসকের দাবি, তাকে বোরখা পরে থাকতে দেখে তিনি মুসলিম কি না তা জিজ্ঞাসা করেন ওই মার্কিন মহিলা। এরপর তার ধর্ম ইসলাম জেনেই তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে ওই মার্কিন মহিলা।

এরপর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই চিকিৎসক। সেই মোতাবেক পুলিশ তাকে আটক করতে গেলে ওই মার্কিন মহিলা পুলিশ কর্মীদেরও গালিগালাজ করে বলে অভিযোগ। ঘটনার পর গোটা বিষয়টি জানানো হয় মার্কিন দূতাবাসে।

মার্কিন দূতাবাস থেকে কর্মীরা তার সঙ্গে ফোন যোগাযোগ করলে তিনি তাঁদেরও হেনস্থা করেন বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত মার্কিন মহিলা মানসিকভাবে অসুস্থ এবং সেই নিয়ে হাসপাতালে তার চিকিৎসাও চলছে।

পুলিশ আরো জানায়, ঐ মার্কিনি নারী পুনের কোন্ধওয়া এলাকায় একজন মুসলিম ব্যক্তির সঙ্গেই বসবাস করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ