বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অটোচালক খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহ সদর উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোশাররফ হোসেন (২৫) নামে এক চালককে খুন করে অটোরিকশা ছিনতাই করেছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মধ্য দাপুনিয়ার চারালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের চৌরাস্তা এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) খন্দকার শাকের আহামেদ জানান, রাত ১০টার দিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ওই যুবকে খুন করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। পরে ওই এলাকায় অটোচালকের মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি ও অটোরিকশার চাবি উদ্ধার করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক) মর্গে পাঠানো হয়েছে।

-এএ