রকিব মুহাম্মদ: জুনায়েদ জামশেদ রাহিমাহুল্লাহ। আজ তিনি আমাদের মাঝে বেঁচে না থাকলেও সংগীতপ্রিয় এবং বিশ্বাসী মানুষের হৃদয়ে বেঁচে আছেন চিরদিনের জন্য। বিশ্ববাসী আজ এ শিল্পীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। জুনায়েদ জামশেদ রাহিমাহুল্লাহ একাধারে রেকর্ডিং শিল্পী, টেলিভিশন ব্যক্তিত্ব, ফ্যাশন ডিজাইনার, প্রকোশলী ও গায়ক-গীতিকার ছিলেন।
১৯৬৪ সালের ৩ সেপ্টেম্বর পাকিস্তানের করাচিতে তার জন্ম৷ বাবা জামশেদ আকবর খান ও মা নাফিসা আকবরের ৩ ছেলে ১ মেয়ের মাঝে তিনি ছিলেন সর্বপ্রথম৷ তার ভাইদের নাম হুমায়ুন জামশেদ, ওমর জামশেদ৷ আর বোনের নাম মুনিজা জামশেদ৷ তিনি ১ ছেলে ১ মেয়ের জনক ছিলেন৷ মেয়ের নাম আয়েশা জুনায়েদ৷
[caption id="" align="alignnone" width="1200"]
জুনায়েদ জামশেদ রাহিমাহুল্লাহর শুরুর জীবন[/caption]
জুনায়েদ জামশেদ ইসলামি সংগীত জগতে নতুন ও নিজস্ব একটি ধারা তৈরি করেছিলেন। এক সাক্ষাতকারে তিনি জানান, পপ গানের শিল্পী হিসেবেই তাকে এক সময় পাকিস্তানিরা চিনলেও তিনি কখনও সংগীতকে পেশা হিসেবে নিতে চাননি।
তিনি জানান, গান গাওয়ার সময়েই তিনি পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধ বিমানের পাইলট হতে চেয়েছিলেন। চোখের দৃষ্টিজনিত সমস্যার কারণে তার এ স্বপ্ন পূরণ হয়নি। বিমানবাহিনীতে অল্প কিছুদিন বেসামরিক ঠিকাদার হিসেবে কাজ করেন।
বিমানবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা জামশেদের ছেলে জুনায়েদ লাহোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ গ্রাজুয়েশন করেন৷
[caption id="" align="alignnone" width="714"]
পপ গান গাওয়ার সময়[/caption]
এরপর শখের বশেই রাহেল হায়াত ও শাহজাদ হাসানের সঙ্গে ১৯৮৭ সালের ১৪ আগস্ট পাকিস্তানের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশাত্মবোধক গান ‘দিল দিল পাকিস্তান’ গাওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠা করেন দেশের প্রথম পপ ব্যান্ড ‘ভাইটাল সাইন'৷ এ যেন দূর্দান্ত সূচনা।
প্রথম এ্যালবাম 'দিল দিল পাকিস্তান' তাকে এনে দেয় আকাশচূম্বী খ্যাতি। এ